মিঠির বিয়ে

তোমাদের কবিতা পঙ্কজ শীল মে ২০২৩

কী আনন্দ খুকির মনে 

দিবে মিঠির বিয়ে,

মিঠি হলো খুকির পোষা

মিষ্টি পাখি টিয়ে।


দাওয়াত খেতে আসলো শালিক 

থাকবে অনেক কাজে,

আর এদিকে লাজুক মিঠি 

মরছে ভীষণ লাজে!


মিঠির বিয়ে খুব মাতাবে

কোকিল তারই গানে,

ফিঙে বাবুই উঠলো বলে

লাগবে জোয়ার প্রাণে!


দোয়েল পাখি সুতো-ফুলে

গাঁথলো হরেক মালা,

আজকে মিঠির গায়ে হলুদ 

কালকে বিয়ের পালা।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ