বৈশাখ

ছড়া-কবিতা এপ্রিল ২০১৫

কুতুব উদ্দিন আমির

বৈশাখ মাস আসলে শুনি
ঝড় ওঠে
থাকি ভাঙা ঘর বাড়িতে
ডর ওঠে।
শুনি আবার বৈশাখীতে
মেলা হয়
হরেক রকম সাজ সাজিয়ে
খেলা হয়।
এসব দেখে এসব শুনে
হয় যে সখ্
সখ্ মেটানোর নাইতো টাকা
ব্যাংক স্টক।
নতুন বছর যতই আসুক
এই মনে
স্বপ্নতো নেই আমার মনের
এই কোণে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ