বিল্লি
তোমাদের কবিতা সাইফুর রহমান লিটন সেপ্টেম্বর ২০২৪
আজগুবি নয় সত্যি কথা
বাঘের মাসি বিল্লি
ইঁদুর ধরার ট্রেনিং নিতে
এই বছরের মাঘের শীতে
পত্রিকাতে ছাপছে খবর
যাবেন তিনি দিল্লি।
লেট হবে না ডেট হয়েছে
এই তো খুবই শীঘ্রি
এমন খবর শোনার পরে
ইঁদুরগুলো কাঁপছে ডরে
সবার গায়ে জ্বর উঠেছে
কয়েক শত ডিগ্রি।
আরও পড়ুন...