বাবা
তোমাদের কবিতা আলী হায়দার আহমদ জুন ২০২৩
খুবই জানা একটি শব্দ
বহু বছর ধরে
উচ্চারণ যে হয় না করা
মন কেঁদে যায় ওরে।
কেউ যদি বা সেই শব্দটি
আমার সামনে বলে
খুব নীরবে বৃষ্টি নামে
দুই নয়নের জলে।
হৃদয় পুড়ে ক্ষত হয়ে
সান্ত¡না দেই শেষে
রবের নিয়ম মানতে হবে
তাই মেনে নেই হেসে।
আরও পড়ুন...