বাংলা ভাষা

ছড়া-কবিতা ফেব্রুয়ারি ২০১৫

কামাল হোসাইন #

আমার একুশ স্বপ্ন দেখায়
নতুন করে বাঁচতে শেখায়
যেমন করে রফিক-শফিক
ভাষার দাবি নিয়ে
মায়ের ভাষা রক্ষা করে
জীবন ঢেলে দিয়ে।

উঁচিয়ে রেখে এই মাথাটা
লাল-সবুজের এই পতাকা
স্বপ্ন দেখি তেমন করে
যেমনটি বরকত
স্বপ্ন দেখে বুকের খুনে
ভেজালো রাজপথ।

আজো শুনি উতল হয়ে
প্রভাতফেরির গান;
আহা আমার বাংলা ভাষা
আমার প্রেম উদ্যান।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ