বর্ষা এলে

তোমাদের কবিতা পৃথ্বীশ চক্রবর্ত্তী জুন ২০২৩

বর্ষা এলে     পাপড়ি মেলে

হাসে কদম ফুল

বিলে-ঝিলে   মুক্ত দিলে

শাপলারা খায় দোল।


বর্ষা এলে      ডানা মেলে

ইষ্টিকুটুম গায়

নৌকা বেয়ে   মাঝি গেয়ে

ভাটির দেশে যায়।


বর্ষা এলে       দেশের জেলে

ধরে জলে মাছ

কষ্ট ভুলে        পেখম তুলে

ময়ূর করে নাচ।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ