বন্ধু
তোমাদের কবিতা সুমাইয়া তাবাসসুম সেপ্টেম্বর ২০২৪
তোমার সাথে পাড়ি দেবো
নিকষ কালো রাত,
আনতে আবার ধরার বুকে
সোনালি প্রভাত।
হেরার বাণী ছড়িয়ে দেবো
বিশ্বজগৎময়,
থাকবে বলো আমার পাশে
হয়ে অকুতোভয়?
হোঁচট খেলে হাত বাড়িয়ে
উঠিয়ে দেবো তোমায়
পারবে বলো বিপদ দেখে
সাহস দিতে আমায়?
তোমায় আমি বাসবো ভালো
অনেক বেশি দেখো,
ফেরদাউসের ফুল বাগানে
পাশে আমায় রেখো।
আরও পড়ুন...