পাখি - সা’দ সাইফ
ছড়া-কবিতা অক্টোবর ২০১৮
নীল আকাশে উড়ছে দেখ
পাখির ঝাঁক
তাই দেখে মন আমার
হয় অবাক !
কেমন করে উড়ছে পাখি
আকাশ পানে
সিজদায় মন নুয়ে পড়ে
খোদার শানে।
ভাবতে থাকি খোদা দিলেন
পাখির মাঝে শিক্ষা
ঐক্য গড়ার দীপ্তি দিলেন
সাথে দিলেন দীক্ষা।
আরও পড়ুন...