পণ করো

তোমাদের কবিতা মেছবাহ উদ্দিন মারুফ জুলাই ২০২৩

সকাল সন্ধ্যা যাদের দলে

মিলেমিশে থাকো

দৈনন্দিন জীবন চলার

খোঁজ কি তাদের রাখো?


সৎ পথে না অসৎ পথে

চলছে কেমন করে?

বন্ধু বলে দেখার এ ভার

তোমার ওপর পড়ে।

ভালো হলে আরো বেশি

উৎসাহিত করো,

মন্দ হলে তার কাছে তার

ক্ষতি তুলে ধরো।


বুঝাও তাকে নিয়মিত

যতক্ষণ না বুঝে,

পণ করো সে তোমার দ্বারাই

আলো পাবে খুঁজে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ