নতুন বছরের ভাবনা
তোমাদের কবিতা সাইফুল্লাহ ইবনে ইব্রাহিম জানুয়ারি ২০২৫
নতুন বছর নতুন ক্লাসে
নতুন বইয়ের ঘ্রাণে,
আনন্দেতে মেতে উঠি
খুশি প্রাণে প্রাণে।
নতুন বছর নতুন করে
পড়ায় দেবো মন,
রুটিনমাফিক চলবো আমি
দিনের সারাক্ষণ।
তবেই আমার জীবনখানি
হবে অনেক ভালো,
জ্ঞানের আলোয় জীবন থেকে
হটে যাবে কালো।
আরও পড়ুন...