নজরুল মিশে আছে

তোমাদের কবিতা আলফাজ আহমেদ আগস্ট ২০২৩

নজরুল মিশে আছে 
কবিতা ও ছন্দতে
জীবনের বাঁকে-বাঁকে,
আছে ভালো-মন্দতে।

নজরুল মিশে আছে 
কথা-সুর, সংগীতে 
বিদ্রোহ-বিপ্লবে, 
আছে নানা ভঙ্গিতে।

নজরুল মিশে আছে 
সুখ কি-বা দুঃখতে, 
সমানে-সমানে আছে
বাইরে ও কক্ষতে।

নজরুল মিশে আছে
সর্বদা, দিনে-রাতে 
নজরুল মিশে আছে 
রক্তের কণিকাতে।


আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ