দুরন্ত কৈশোর

তোমাদের কবিতা মুহাম্মদ এমদাদুল হক জুন ২০২৩

মেঘলা আকাশ একলা ঘরে মন থাকে না বসে

আনমনে এই স্মৃতির পাড়ায় ঘুরে বেড়াই চষে।

মন দোয়ারে কৈশোর এসে উঁকি মারে যখন 

কোন সে সুখের উন্মাদনায় মন ছুঁয়ে যায় তখন!


একলা নিজে যাই বেরিয়ে বৃষ্টি ভেজা পথে 

সদলবলে রয় দাঁড়িয়ে শাপলা বিলের পথে। 

হিজলতলির ঘাট পেরিয়ে যাই সে ভিটার ধারে

বিস্তৃত অই মাঠ পেরিয়ে অন্ধদীঘির পাড়ে।


বৃষ্টি ভেজা শরীর নিয়ে কদম তলায় ছুটি 

পাকা জামের শাখায় উঠে জাম পেড়ে নিই লুটি।

বকের সারি চলছে বাড়ি ছুটছি তাদের পিছু 

বিলের জলে শাপলা শালুক কুড়াই সে তার কিছু। 


স্মৃতির খেয়াল একলা মনে করছে ছোটাছুটি 

কৈশোরে সে কাদা পানি খাচ্ছে লুটাপুটি।

বল নিয়ে অই যাচ্ছি ছুটে গোল হবে এক কিকে

সারা গায়ে কাদা মাখা উৎসাহ চারিদিকে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ