তোমাদের ছড়া-কবিতা

ছড়া-কবিতা মে ২০১৭

আমার দেশ
আবদুল্লাহ আল মামুন

ছায়া ঘেরা নিবিড় মায়া
ছোট্ট শ্যামল দেশ
সেই দেশেতে সবাই খুশি
নেইকো দুঃখের লেশ।
পড়ালেখা, খেলাধুলা
সবকিছুতেই সেরা
শহর নগর নদী-নালা
গাছগাছালি ঘেরা।
সমতল আর বনভূমি
সাগর হলো শেষ
সেইতো আমার নদীমাতৃক
সোনার বাংলাদেশ।

প্রতিবন্ধী
মনোয়ার হোসাইন

বদ্ধ ঘরে শব্দ করে
কাঁদছে প্রতিবন্ধী
দুঃখ-শোকের আজব খেলায়
তারাই প্রতিদ্বন্দ্বী!

তাদের সাথে কেউ মেশে না
কেউ করে না সন্ধি
জগৎটাকে দেখতে পায় না
বদ্ধ ঘরে বন্দি!

স্বপ্ন দেখি
জাহিদ সজল

স্বপ্ন দেখি চাঁদ হওয়ার
স্বপ্ন দেখি আলোর
স্বপ্ন দেখি শ্রেষ্ঠ সবার
স্বপ্ন দেখি ভালোর।

স্বপ্ন দেখি বাঁচতে সুখে
স্বপ্ন দেখি আশায়
স্বপ্ন দেখি জীবনটাকে
রাঙাই ভালোবাসায়।

স্বপ্ন দেখি ঘুড়ি হয়ে
উড়ি পাখির মত
স্বপ্ন দেখি স্বপ্ন কুড়াই
লক্ষ-কোটি শত!

উপদেশ
আবদুল্লাহ আল আরাফাত

আজকের কাজ করে নাও আজ
সময় পাবে না কাল,
সময় আছে বলে তুমি আজ
ছেড়ে দিয়ো না হাল।
মিনিটের কাজ মিনিটে কর
ঘণ্টায় নিয়ো না,
সময়টাকে কাজ দাও তুমি
অপচয় করো না।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ