তরুণ
তোমাদের কবিতা কুলসুম বিবি এপ্রিল ২০২৫
আমরা তরুণ দীপ্ত অরুণ
আলোর দোলায় দুলি
রাতের আঁধার ঠেলে দিয়ে
ভোরের দুয়ার খুলি।
আমরা নতুন আমরা যুবা
আমরা কুঁড়ি ফুলে
সাগর ঢেউয়ে গর্জন নিয়ে
আছড়ে পড়ি কূলে।
আকাশ ছোঁয়া স্বপ্ন চোখে
তারার মেলায় ঘুরি
আগামীকে সুন্দর করতে
আমরা পাতাল ফুঁড়ি।
দেশের জন্য গর্ব ভরে
জীবন দিয়ে লড়ি
মাস্তুল হাতে আমরা তরুণ
দেশটাকে ভাই গড়ি।
আরও পড়ুন...