ঝাঁ পি থে কে
ঝাঁপি থেকে কিশোরকণ্ঠ ডেস্ক অক্টোবর ২০২৪
কিশোরকণ্ঠের প্রতিটি সংখ্যায় জীবনের সফলতা অর্জনের দিক নির্দেশনামূলক লেখা ছাপালে ভালো হতো।
এম.জে. ফেরদাউস, অভয়নগর, যশোর
- এ ধরনের লেখা যাচ্ছে তো ভাইয়া।
আমি ছবি এঁকে ই-মেইলে পাঠালে কি সেটা রংতুলিতে ছাপা হবে? ছাপা হলে ক’দিন পর ছাপা হবে?
ইফফাত, ঢাকা
- বিষয় হচ্ছে হাতে পাওয়া। সেটা যেভাবেই হোক না কেন।
বিজ্ঞান বিভাগ থেকে যেমন পদার্থ বিজ্ঞান নিয়ে প্রতি মাসে লেখা ছাপা হলে ভালো হতো।
এহসানুল মাহবুব জোবায়ের, পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া
- বিজ্ঞানের নানাবিধ বিষয় নিয়ে লেখা ছাপা হচ্ছে খেয়াল করে দেখো।
কিশোরকণ্ঠে তাফসির ছাপানো যায় না? কুরানের বিষয়ে আমরা জ্ঞান লাভ করতাম।
আব্দুল্লাহ আলমামুন, কালিগঞ্জ, সাতক্ষীরা
- কুরআনের আলো ছাপা হচ্ছে নিয়মিত।
আমরা কি এখন শব্দ ধাঁধা তৈরি করে পাঠাতে পারবো? আর পাঠাতে পারলে কীভাবে পাঠাবো?
আব্দুল্লাহ আল সা’দ, উত্তর মিঠাপুকুর, পঞ্চগড়
- হ্যাঁ পারবে ইনশাআল্লাহ।
কিশোরকণ্ঠে প্রোগ্রামিং ভাষা (যেমন : যঃসষ, ঢ়ুঃযড়হ, লধাধ ইত্যাদি) টিউটোরিয়াল চালু করা দরকার। বতর্মানে এটি অধিকতর গুরুত্বপূর্ণ।
মো: ফাহিম হাসান, সদর, ঝিনাইদহ
- চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।
ই-মেইলে যে-কোনো বিভাগের লেখা পাঠানো যাবে?
মো: নানজিব ফাহিম, এ.বি.এম. গ্রাজুয়েট স্কুল এন্ড কলেজ, ঢাকা
- পাঠানো যাবে।
আরও পড়ুন...