ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে কিশোরকণ্ঠ ডেস্ক জুন ২০২৫

* বলতে পারো, বুদ্ধির খেলার উত্তর একই খামে পাঠানো যাবে?

মামুন অর রশিদ, জলঢাকা, নীলফামারী

- হ্যাঁ পাঠিয়ে দাও। 

* পঞ্চগড়ে কখন কিশোরকণ্ঠের মেধাবৃত্তি পরীক্ষা অথবা রচনা প্রতিযোগিতা হবে?

রেদুয়ান ইসলাম রুমান, রাজনগড়, পঞ্চগড় 

- যখন হবে, তখন সময়মতো জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। 

* কিশোরকণ্ঠে ক্যারিয়ার বিষয়ক লেখা চাই। 

আব্দুল্লাহ আল মামুন, রহমতপুর, কালিগঞ্জ, সাতক্ষীরা

- এর আগেও ক্যারিয়ার-বিষয়ক লেখা ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে, ইনশাআল্লাহ। 

* আমি কি কিশোরকণ্ঠের লেখক হতে পারব?

সাইম, এ ফ্রি স্কুল স্ট্রিট হাতিরপুল ঢাকা, ধানমন্ডি

- কেন পারবে না? নিয়মিত লেখা পাঠাও।

* কিশোরকণ্ঠ থেকে প্রকাশিত কার্ড, চাবি রিং, ব্যাগ ইত্যাদি পেতে হলে কী করতে হবে?

শাহাদাত হোসেন, জয়নালপুর, চর হরিশপুর, চাঁপাইনবাবগঞ্জ

- অফিসে যোগাযোগ করলে পাবে।

* সামনের মাসে দুইটা সায়েন্স ফিকশন দিলে ভালো হয়।

 শাহরিয়ার সজীব, তিস্তার, সদর, লালমনিরহাট

- মে সংখ্যায় দুটি সায়েন্স ফিকশন গেছে। আগামীতেও মাঝে মাঝে যাবে বলে আশা রাখি।

* আমি কিশোরকণ্ঠে অপ্রকাশিত লেখা পাঠিয়েছি। প্রকাশ হবে কি?

নাসরুল্লাহ জামিল, মোহাম্মদপুর, ঢাকা 

- লেখা ভালো হলে প্রকাশ করা হবে। আরও ভালো লেখা পাঠাও।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ