ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে কিশোরকণ্ঠ ডেস্ক ফেব্রুয়ারি ২০২৫

* প্রতি মাসে রহস্য উপন্যাস সম্পূর্ণটা ছাপা হলে ভালো হয়।

হাসান আহমেদ, ভোগডাঙ্গা, কুড়িগ্রাম

- চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।

* বলতে পারো ও শব্দ ধাঁধার বিজয়ীদের পুরস্কারের সাথে সার্টিফিকেট দিলে ভালো হতো।

নাজমুল ইসলাম, ঘোগাদহ, কুড়িগ্রাম

- সার্টিফিকেট খুব দরকার?

* খোলা ডাকে লেখা ছাপালে পুরস্কার দেওয়া হয়?

হোসাইন, মাইজদী, নোয়াখালী

- লেখা ছাপা হচ্ছে এটাই তো বড়ো কথা।

* কিশোরকণ্ঠে ‘মোরা বড়ো হতে চাই’ আবার চালু হবে কি?

শাহিনা পারভীন, রহমতপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা

- দেখা যাক ইনশাআল্লাহ।

* আমি কি কিশোরকণ্ঠের স্বেচ্ছাসেবক হতে পারবো?

নানজিব ফাহিম, এ.বি.এম. গ্র্যাজুয়েট স্কুল, ঢাকা

- তোমার আশপাশে হয়তো আছে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম। তাদের সাথে যোগাযোগ করো।

* সেপ্টেম্বর ২৪ সংখ্যার মতো প্রতিমাসে নবীদের বা মহান মনীষীদের জীবনী থাকলে ভালো হয়।

আলী আশ্রাফ, দাউদকান্দি, কুমিল্লা

- সে রকম লেখা থাকছে এবং আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। 

* গত জুলাই মাসে আমার একটি ছড়া প্রকাশিত হয়েছিল। চার লাইন কেটে দেওয়া হয়েছে। পুরো ছড়াটা থাকলে মন্দ কী?

শাকেরা বেগম (শিমু), মিশিগান, আমেরিকা

- যতটুকু রাখলে সুন্দর হয় ঠিক ততটুকুই রাখার চেষ্টা করা হয়েছে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ