ঝাঁপি থেকে
ঝাঁপি থেকে কিশোরকণ্ঠ ডেস্ক জুলাই ২০২৪
কিশোরকণ্ঠের গ্রাহক হলে সর্বনিম্ন কয়টি পত্রিকা নেয়া যাবে?
আফিফ বিন শামছ, মহিপাল, সদর, ফেনী
- সর্বনিম্ন এক কপি। বার্ষিক গ্রাহক পদ্ধতি চালু করা হয়েছে। কিশোরকণ্ঠ অনলাইন শপে (https://www.kishorkanthabd.com/shop) দেখে নাও।
আমি কোনো গল্প লিখে পাঠালে তা ভালো হলে কিশোরকণ্ঠে ছাপানো হবে?
রিন্তি, কাশীপুর বাজার, বরিশাল
- লেখা ভালো হলে ছাপা হবে ইনশাআল্লাহ। লেখা পাঠিয়ে দাও।
পত্রিকায় লেখা পাঠানোর শেষ তারিখ কবে থাকে?
আমিরুল ইসলাম, চাটমোহর, পাবনা
- যে-কোনো সময়ে লেখা পাঠানো যায়।
আগে সাহসী মানুষের গল্প প্রকাশিত হতো। ওটা আবার চালু করলে ভালো হয়। সাথে আরো রহস্য উপন্যাস ছাপানো উচিত।
ইফফাত, ঢাকা
- ‘সাহসী মানুষের গল্প’ তো অনেক বছর যাবত প্রকাশ পেয়েছে। একটু বিশ্রামে থাক এখন। রহস্য উপন্যাস তো মাঝে মাঝে ছাপা হচ্ছে। পত্রিকায় চোখ রাখো।
কিশোরকণ্ঠে ভুতের উপন্যাসের একটি বিভাগ চালু করলে ভালো হতো।
এহসানুল মাহবুব, চন্দনাইশ, সদর, চট্টগ্রাম
- ভুতের উপন্যাস কেন? ভুত ছাড়া উপন্যাস কি পছন্দ হয় না?
আমার কবিতা ছাপা হয় না কেন?
আফসানা আফরিন, কয়রা, খুলনা
- লেখা ভালো হলে ছাপা হবে ইনশাআল্লাহ। তুমি আরো লেখা পাঠাও।
আরও পড়ুন...