জ্বালাসনে আর মাকে -নজরুল ইসলাম শান্তু

ছড়া-কবিতা নভেম্বর ২০১৪

দুষ্টুমি আর করিসনে তুই বাপ
পাড় ভেঙে ওই পুকুর জলে
সদলবলে কৌতূহলে
দিসনে কভু ঝাঁপ।
তোকে নিয়ে আমার যতো ভয়;
এই বয়সে এত্তো নালিশ
মায়ের প্রাণে সয়?
তুই নাকি খুব দুষ্টু বাবা
গাঁয়ের লোকে কয়।
পড়াশোনায় বসে না তোর মন;
দুষ্টুমিতেই ব্যস্ত সারাক্ষণ
টিনের চালে গাছের ডালে
পাখ-পাখালির ডাকে
সারাটাক্ষণ দুষ্টুমিতেই
মনটা উদাস থাকে।
লক্ষ্মীসোনা মানিক আমার
জ্বালাসনে আর মাকে;
দিসনে হানা পাখির বাসা
মৌমাছিদের চাকে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ