জানতে হলে শিখতে হবে
তোমাদের কবিতা রাফিজ হাসান সেপ্টেম্বর ২০২৩
জানতে হলে শিখতে হবে
পড়তে হবে রোজ,
জ্ঞানের প্রদীপ জ্বেলে কর
সফলতার খোঁজ।
ব্যয় করোনা সময়টুকু
অলস কুড়ি সেজে,
জ্ঞানের আলো জ্বালতে হবে
এবার ভুবন মাঝে।
পড়া লেখা নয়তো শুধু
জ্ঞানের পরিচয়,
গুণীজনে মান্য করেও
জ্ঞানে বড়ো হয়।
মনের মাঝে স্বপ্ন রাখ
ভুবন কর জয়,
সোনার মানুষ হতে হবে
করো নাকো ভয়।
আরও পড়ুন...