গড়বো নতুন দেশ
তোমাদের কবিতা আবদুল কাদির জীবন নভেম্বর ২০২৪
মনের ভেতর থাকে যদি
শক্তি-সাহস-জয়
রুখতে পারে কে আমাদের
কে দেখাবে ভয়।
আমরা তরুণ লড়াই করি
বীর সেজেছি বীর
বিজয়টাকে ছিনিয়ে আনি
তাক করেছি তীর।
নতুন করে দেশটা আমার
চাই সাজাতে চাই
আমরা তরুণ এক হয়েছি
ভয় বাধা আর নাই।
শপথ করি সবাই মিলে
গড়বো নতুন দেশ
সবাই পাবে নতুন করে
নতুন পরিবেশ।
আরও পড়ুন...