কুসংস্কার
তোমাদের কবিতা আনিসুল হক জুলাই ২০২৩
কাকের ডাকে মৃত্যু-শোকের
খবর নাকি ভাসে,
পেঁচার ডাকে একটা কোথায়
বিপদ ছুটে আসে।
শূন্য কলস অমঙ্গলের
চিহ্ন বয়ে আনে,
হোঁচট খাওয়া নাইতো ভালো
যাত্রা-অভিযানে।
খেতে গেলে পড়লে নজর
জুটবে অসুখ নানা,
বাড়তি টাকা আসতে পারে
চুলকালে হাতখানা।
কিন্তু সবই ভুল ধারণা
মিথ্যা এবং ফাঁকা,
কাজ ছাড়া কি এগিয়ে চলে
অগ্রগতির চাকা!
আরও পড়ুন...