এলো আজ বৈশাখ

ছড়া-কবিতা এপ্রিল ২০১৫

আ শ ম. বাবর আলী #

এলো আজ বৈশাখ-নতুনের দূত,
আকাশটা কালো মেঘে সাজে অদ্ভুত।
ওই মেঘ ডেকে বলে এই ধরাটাকে,
তব শুভ কল্যাণে দেব আপনাকে।
ঝড়ে দেব উড়িয়ে যেসব জঞ্জাল,
পানি দিয়ে ধুয়ে দেব মাঠ-পথ-খাল।
বুক চিরে আলো দেব পৃথিবীর বুকে,
গর্জনে শত্রুকে দেব আমি রুখে।
আমায় দেখে তোমরা কেন করো ভয়?
অশুভের বিরুদ্ধে আমি দুর্জয়।

বিগত বছরের ভুলে যাও শোক,
নতুনের যাত্রা কল্যাণ হোক।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ