এপিটাফ (শহীদ আরাফাতের জন্য)

ছড়া-কবিতা আতিফ আবু বকর মার্চ ২০২৫

রিকশাওয়ালা বাপের ছেলে

মাদ্রাসাতে পড়ে,

সাহস করে নেমেছিল

লাল জুলাইয়ের ঝড়ে।


ঝড় পেরিয়ে ভয় তাড়িয়ে 

বারো’র আরাফাত, 

বুলেট বুকে তুলেছিল

প্রতিরোধের হাত।


হাত দুটো তার সাহস করে

এগিয়ে নেয়ার ভার-

বাংলাদেশের মানুষ কেন

নেয়নি আহা আর।


তাই আরাফাত অভিমানের

ধন্য ধারা পথে,

ফিরে গেল শান্ত তাহমিদ

ওয়াসিমের সোহবতে। 

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ