একুশ মানে
ছড়া-কবিতা ফেব্রুয়ারি ২০১৪
সোহেল রানা বীরএকুশ মানে আটই ফাগুন রক্তঝরা দিনই একুশ মানে সেই শহীদের কাছে সবাই ঋণী। একুশ মানে রক্তে রঙে শহীদ মিনার আঁকা একুশ মানে আন্দোলনে রাজধানী ঐ ঢাকা। একুশ মানে নীলাকাশের টগবগে ঐ সূর্য একুশ মানে মায়ের ভাষা স্বাধীনতার তূর্য। একুশ মানে ভাইয়ের জীবন মায়ের ভাষায় গান একুশ মানে তাঁদের স্মৃতি রইবে গো অম্লান।
আরও পড়ুন...