ঈদ মোবারক -লতিফা আজাদ পুষ্প
ছড়া-কবিতা মে ২০২০
ঈদের দিনে হেসে ওঠে
নদীর দুই কূল
ঈদের দিনে খুশি ভরা
আকাশ তারা ফুল।
নতুন জামা নতুন জুতো
চারদিকে রঙিন সুতো।
কষ্টে ভরা জীবন যার
খবর নাও আজকে তার।
নিরাশ প্রাণে আশা দাও
তোমার সুখে তাকেও নাও।
ঈদ মোবারক দুঃখ ভোলা
ঈদ মোবারক খুশির দোলা।
আরও পড়ুন...