ঈদের খুশি
তোমাদের কবিতা মোহাম্মদ হাসান এপ্রিল ২০২৩
ঈদের খুশি ভাগ করে নাও
গরিব দুঃখীর মাঝে
ফুটুক হাসি সবার মুখে
তোমার আমার কাজে।
ঈদটা যাদের পার হয়ে যায়
ছেঁড়া জামার সাথে
দাও তুলে দাও নতুন জামা
তাদের হাতে হাতে।
হাত বাড়ালেই পাবে এমন
অনেক শিশু পথে
হোকনা খুশি ভাগাভাগি
পথ শিশুর সাথে।
আরও পড়ুন...