ইচ্ছে আমার
ছড়া-কবিতা ডিসেম্বর ২০১৪
রওশন মতিন #আমায় ডাকে ইচ্ছে-পাখি, স্বপ্ন-রঙিন- বন পাহাড়ে বিছিয়ে দেওয়া সবুজ-চাদর, মন উড়ে যায় ইচ্ছে ডানায়, সবুজ জমিন- বুক পকেটে মায়ের চিঠি-অনেক আদর। ঢেউয়ের দোলায় ইচ্ছেগুলো কত কথা যায় কয়ে ফুল-পাখিদের কলতানে ইচ্ছে-নদী যায় যে বয়ে, ইচ্ছে পাখি মেললো ডানা আলোর খেয়ায় ভেসে সবুজ মাঠের স্বপ্ন সবুজ নীল দিগন্তের মেশে। ইচ্ছেগুলো স্বাধীনতার ডানা মেলা স্বপ্ন-পাখি, ইচ্ছে করে নীল আকাশটা বুকের ভেতর ধরে রাখি।
আরও পড়ুন...