অনুশীলন
অনুশীলন কিশোরকণ্ঠ ডেস্ক জুন ২০২৪
প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো। এবারও একটি কবিতার প্রথম অংশটি দেওয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও।
প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। কারণ- অনুশীলন বিজয়ী বন্ধুর ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। লেখার সাথে অবশ্যই সচল মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ নাম-ঠিকানা দেবে।
আল্লাহ হাফিজ।
তোমাদেরই পরিচালক ভাইয়া
জুন, ২০২৪ মাসের ছড়া
“ভাবছো বুঝি আশার আলো লীন,
ভয় নেইতো রাত পোহালেই দিন।”
মার্চ, ২০২৪ মাসের ছড়া
“হিংসা-দ্বেষ ছড়ায় আগুন
বিনয় আনে সুখ,
তৃপ্তি বেশি সৎ-সততায়
শান্ত করে বুক।”
হিংসা মনে কষ্ট বাড়ায়
ঘটায় অধঃপতন,
বিনয় মনে পরশ বুলায়
শীতল হাওয়ার মতোন।
সৎ-সততার নেই তুলনা
মন যে থাকে সুখে,
ন্যায়ের পক্ষে চলতে পারে
সাহস নিয়ে বুকে।
তোফাজ্জেল হোসেন
সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
আরো যাদের লেখা ভালো হয়েছে-
আবু সাঈদ পিতা, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম; মাহফুজ রুমান খান, হোসেনপুর, কিশোরগঞ্জ; মুজাহিদুল নাঈম, রামগতি, লক্ষ্মীপুর; জাহাঙ্গীর আলম, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম; মোছাঃ শান্তা, বকুলতলা, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম; খন্দকার মুশফিক হাসনাত, তালোড়া, দুপাঁচাচিয়া, বগুড়া; ইমামুল হক, কাদিরপুর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ; আল-মুন্তাশির রহমান, রাজারহাট, কুড়িগ্রাম; আব্দুল্লাহ আল আহাদ কাফি, চান্দঁগাও, চট্টগ্রাম; আব্দুল্লাহ চৌধূরী তালহা, সদর, সিলেট; কামরুল হাসান পায়েল, সাতকানিয়া, চট্টগ্রাম; আরিফুর রহমান আদিব, সদর, নরসিংদী; জীবন রায়, কানিয়াল, নীলফামারী; মুবাশশিরাতুল কুবরা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ; মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা, গোবিন্দগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ; রাফিজ হাসান, আশাশুনি, সাতক্ষীরা; আবদুল হালিম মিয়াজী, সদর, নোয়াখালী; রবিউল হোসাইন, কোম্পানিগঞ্জ; নোয়াখালী, আরিফুর রহমান আদিব, সদর, নরসিংদী; লামিয়া ফারহা কিসামত বিসু মানজাই, দর্শনা, রংপুর; আফসানা আফরিন, কয়রা, খুলনা।
আরও পড়ুন...