নতুন সূর্যোদয় - মু. হামিম সরকার

হামিম comment 676 views comment 0 comments

নতুন সূর্যোদয়ের হাসি
নবধারা আনে আশা
বাংলার কাঁপে প্রান্তর
মুক্তির জয় গান বাজা।

নীল আকাশে রাঙা রাশি
নদীর সুরে সুর মিলায়
সবুজ চারণভূমি যত
আনন্দের রূপ মেলে ছায়ায়।

শিকারীর চোখে জুলুমের ছায়া
মুক্তির প্রার্থনা শ্লোক গায়
তাদের শক্তি দীপ্ত আলোয়
সত্যের পথ উন্মোচন পায়।

ছাত্রের হাতে গড়া স্বপ্ন
দেশের ভালোর রূপ যে সোনার
উজ্জ্বল দিনের নতুন প্রভাত
মুক্তির পথে এগিয়ে যাওয়ার।

এই নন্দন প্রকৃতির ডাকে
উঠুক নতুন ভোরের গান
জুলুমের আঁধার ভেদ করে
বাজুক মুক্তির নতুন গান।
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ