তোমার দৃষ্টি উপরে নয়, নিচে নিক্ষেপ করো। দেখবে, দিগন্তছোয়াঁ সমুদ্র; আরও দেখবে নীল আকাশটা ক্রমশ মিশে গেছে ঠিক মরুভূমির সাথে। দারুণ ব্যাপার, তাই না? আরও দারুণ হবে যদি তুমি নিজেকে কল্পনা করতে পারো যে তুমি মাটি থেকে বিশাল উচ্চতাবিশিষ্ট এক বিল্ডিংয়ের ১২৪ তলায় এক পর্যবেক্ষণ ডেকে দাঁড়িয়ে আছো। (more)
ঝাড়ুদার মাছ
আরিফ হাসান
আমরা অনেকেই ঝাড়ুদার ভাইদের মানুষই মনে করি না। ভাবি ওরা খুব নীচু শ্রেণীর এক ধরনের প্রাণী। অথচ তারা রোজ যে কাজটি করেন সেটা যে অনেক উঁচু মাপের কাজ এটা কেউ ভাবিই না। একবার ভাবো তো, তারা না থাকলে কী হতো? চারপাশে ময়লার পাহাড় জমে যেত। নোংরা পরিবেশে বাস করতে করতে আমরা অসুস্থ হয়ে পড়তাম। তারপর… (more)
এক মুঠো স্বপ্ন
কাজী রিচি ইসলাম
মিরা নামের ছোট মেয়েটি পড়ে ক্লাস ফাইভে। পড়াশোনায় খুব অমনোযোগী। স্কুলও তার কাছে ভালো লাগে না। শুধু কান্নাকাটি করে বলে, আমি যাব না, স্কুলে আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? জিজ্ঞেস করলেই মিরা উত্তর দেয়, স্কুলের ধরাবাধা নিয়ম আমার একটুও ভালো লাগে না। এতো পড়া, আমার অনেক কষ্ট হয়। ক্লাসে পড়া না পারলে কান ধরে দাঁড়াতে হয়। কিন্তু তবুও মিরাকে স্কুলে যেতে হয় তার মায়ের জন্য। মা মিরাকে জোর করে স্কুলে নিয়ে আসেন। বেচারা মিরা বহু কষ্টে স্কুলের সময়টুকু পার করে। (more)
সম্পাদকের কলম থেকে
প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো।
ফেব্রুয়ারি মাস বাংলা ভাষার মাস। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার মাস। একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের সেই কথাটিই বারবার স্মরণ করিয়ে দেয়। ফেব্রুয়ারি এলেই আমাদের সামনে ভেসে ওঠে রক্তরাঙা একুশ। আমরা তখন আবারও ফিরে যাই স্মৃতি জাগানিয়া ১৯৫২-এর সেই উত্তাল ও উজ্জ্বল ইতিহাসের দিকে।
ভাষার জন্য রক্ত দিতে হয়েছে, শাহাদাত বরণ করতে হয়েছে, সইতে হয়েছে হাজারও নির্যাতন-উৎপীড়ন তবুও শেষ পর্যন্ত বাংলা ভাষারই বিজয় হয়েছে। এই বিজয় আমাদের জন্য যেমন গর্বের, তেমনি রক্ত ঝরা বেদনারও। প্রশান্তি এখানেই যে, বাংলা ভাষা আজ শুধু রাষ্ট্রীয় ভাষারই মর্যাদা অর্জন করেনি, এই ভাষা এখন আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবেও মর্যাদা লাভ করেছে বিশ্ব দরবারে। এটা আমাদের জন্য অনেক বড় গৌরবের বিষয়।
বাংলা ভাষার মর্যাদা রক্ষা করার দায়িত্ব ও কর্তব্য আমাদেরই। আমরা যেকোনো মূল্যে আমাদের প্রাণের ভাষা, মাতৃভাষা বাংলা ভাষার মর্যাদা সকল সময় সমুন্নত রাখবো ইনশাআল্লাহ।
এবার, এই ফেব্র“য়ারিতেই আসছে সিরাতুন্নবী (সা)-এর মাস। কী আনন্দ ও খুশির বিষয়!
আমাদের প্রাণপ্রিয় রাসূল (সা) শিশু-কিশোরদের অত্যন্ত ভালোবাসতেন। তাঁর মতো এত ভালোবাসা আর কে দিতে পারে!
এসো, সিরাতুন্নবী (সা)-এর এই মাসে শপথ নিই রাসূলকে (সা) প্রাণ দিয়ে ভালোবাসবো। রাসূলের (সা) আদর্শ মুতাবেক আমাদের জীবন গড়ে তুলবো। তাঁর পথ সঠিকভাবে অনুসরণ করবো। তাহলেই প্রকৃত অর্থে সফল হবে আমাদের জীবন।
ফেব্রুয়ারি মানেই ফুল ফোটানো বসন্ত দিন। এই কোমল বসন্ত দিনে তোমাদের জন্য রইলো অজস্র ফুলেল শুভেচ্ছা।
আজ এই পর্যন্তই!
আল্লাহ হাফিজ।
মহানবীর (সা): আদর্শ জীবন
অধ্যাপক মুহম্মদ মতিউর রহমান
মহানবী হযরত মুহাম্মদ (সা) দুনিয়ার সেরা মানুষ ও আল্লাহর সেরা রাসূল। ‘রাসূল’ অর্থ প্রেরিত পুরুষ। আল্লাহতায়ালা যুগে যুগে মানবজাতির হিদায়াতের জন্য তাঁর পক্ষ থেকে যেসব ব্যক্তিকে দুনিয়ায় প্রেরণ করেছেন, তাঁদেরকে বলা হয় নবী বা রাসূল। নবী-রাসূলগণ দুনিয়ায় আল্লাহর বার্তাবাহক, সমাজে দ্বীন প্রচার করাই ছিল তাঁদের কাজ। ‘দ্বীন’ অর্থ জীবনব্যবস্থা। আল্লাহর বান্দার জন্য আল্লাহর দ্বীন হলো সর্বোত্তম জীবনব্যবস্থা। কিন্তু মানুষ অনেক সময় শয়তানের প্ররোচনায় বিভ্রান্ত হয়ে আল্লাহর দ্বীনের কথা ভুলে যায় এবং মানুষের তৈরি বিধিবিধান অনুসরণ করে ক্ষতিগ্রস্ত হয়। মানুষ যখন বিভ্রান্ত হয়, তখন তাদের হিদায়াতের জন্য আল্লাহ নতুন কোন নবী বা রাসূল পাঠান। এভাবে যুগে যুগে অনেক নবী-রাসূল দুনিয়ায় এসেছেন এবং তাঁরা তাঁদের যুগে ও সমাজে আল্লাহর দ্বীন প্রচারের দায়িত্ব পালন করে গেছেন। (more)
পরিবেশবান্ধব হাইব্রিড কার
সাকিব রায়হান
গোটা পৃথিবীতেই গাড়ি তৈরির প্রযুক্তি এখন মনোযোগ দিচ্ছে দু’টি বিষয়ে। এক. গাড়িটি কতো কম জ্বালানি খরচ করবে এবং দুই. এ গাড়ি পরিবেশ দূষণের হুমকির প্রতি কতটা বন্ধুভাবাপন্ন হবে।
বিশ্বের দূষিত নগরীগুলোর মধ্যে ঢাকা অন্যতম। ঢাকার রাস্তায় গাড়ির কালো ধোয়া এই দূষণের অন্যতম কারণ। বিগত বছরে তাই পরিবেশবান্ধব যানবাহনের কথা বারবার বিভিন্ন মহলে আলোচিত হয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গাড়ির সংখ্যা। এর বেশির ভাগই ব্যক্তিগত বা সরকারি বিভিন্ন কাজে ব্যবহার হয়ে আসছে।
পরিবেশ রক্ষার বিশেষ উদ্যোগে চালু হয়েছে সিএনজি জ্বালানি, বিতাড়িত হয়েছে বহুদিনের পুরাতন, কালো ধোঁয়া উৎপন্ন করে এমন অনেক বাহন। দেশের বেশির ভাগ ব্যক্তিগত ও সরকারি পরিবহন পুলের গাড়ি এখন সিএনজি রূপান্তরিত। তার পরও ঢাকায় পরিবেশ দূষণের মাত্রা দিন দিন বাড়ছে। (more)