ছড়া ও কবিতা
ঈদ সংখ্যার অন্যান্য কবিতারা..
এই চাঁদে যে ঈদ গোলাম নবী পান্না চাঁদটা দেখে রোজা রাখি, রোজার শেষে চেয়ে থাকি »
কয়েকটি কবিতা
ঈদের খুশি নাসির হেলাল রাত থম্ থম্ রাতের শেষে সকাল যখন হবে মনের মাঝে ঈদের খুশি জমাট বেঁধে রবে। ঈদের খুশি ঈদের খুশি বাঁকা চাঁদের হাসি ফিরনি কাবাব পায়েস সেমাই দেব রাশি রাশি। ঈদের খুশি সকাল বিকাল ঈদের খুশি রাতে নতুন জামা নতুন কাপড় পরবো সবাই প্রাতে। ঈদের খুশি বাড়ি বাড়ি ঈদের খুশি মাঠে ঈদের খুশি শহর গঞ্জে ঈদের খুশি হাটে। ঈদের খুশি... »
চাঁদ যেন
হাসান আলীম বলতে পারো ঈদের চাঁদটা কেমন? গোলাপ কুঁড়ি কাঁপছে হাওয়ায় যেমন না কি ডিঙি নৌকা মায়ের নাকের নোলক? সন্ধ্যা রাতের দাদুর কিচ্ছা শোলক! চাঁদটা যেন বুবুর হাতের সোনার ভাঙা চুড়ি সাতরাজ্যে যার নাইকো জুড়ি। নানা চাঁদটা যেন ধল বগাদের পাখা স্বর্ণ খেজুর শাখা, কিংবা ধর স্বর্ণলতা বাঁকা হরেক রকম মনের ছবি আঁকা। ঈদের চাঁদ কি দীন-দুঃখীদের বক্র কোন কাস্তে, ঘুচায় ফারাক ছোট বড়র আস্তে? চাঁদটা... »
জান্নাতি ঈদ
আনোয়ারুল ইসলাম দোল খায় আসমানে এক ফালি চাঁদ ভেঙে গেছে উচ্ছ্বাসে হৃদয়ের বাঁধ। এক মাস সিয়ামের পরে এলো ঈদ নেই তাই কারো চোখে এতোটুকু নিঁদ। খুশিতে যে ছেলেমেয়ে পাড়াময় ঘোরে। ঈদগাহে যাবে তারা, যাবে কাল ভোরে। ঈদ এলে জামা জুতো ভালো খানাদানা গরিবের কথা ভাবা আছে নাকি মানা? তা না হলে ওরা কেন ছেঁড়া জামা গায় সকরুণ চোখ মেলে ঈদগাহে যায়? ঈদ মানে সকলে... »
আর দেবে না আড়ি
বেগম রাজিয়া হোসাইন তিড়িং বিড়িং ফড়িং নাচে দু’হাত তুলে খোকা হাসে প্রজাপতি পাখনা নাচায় খুকুর খুকুর কাশে। বানর নাচে গাছের ডালে লেজ গুটিয়ে ফানুস সাজে পাখ-পাখালি হঠাৎ করে উড়লো আকাশ মাঝে রানীর দীঘি, রানীর দীঘি ভরা পদ্মফুলে পদ্মপাতায় শিশির নাচে রোদের পেখম মেলে মাছগুলো সব উঁকি দিয়ে সূর্যটাকে খোঁজে ফুল পাখিদের মেলায় বসে খোকা কি সব বোঝে? ভাবছে বসে আর দেবে না আড়ি, সবার সঙ্গে মিলেমিশে যাবে সবার বাড়ি। »
সময় ঝুঁকি
ফারুক হোসেন পনরো মিনিট কম হলে হয় ‘পোনে’, ঘড়ির কাঁটায় ঘণ্টা যখন গোনে। পনরো মিনিট সামনে গেলেই সোয়া, ঘড়ির গতি একটু বেপরোয়া। তিরিশ মিনিট বাড়তি হলেই সাড়ে খোঁচায় ঘড়ি ব্যস্ত লোকের ঘাড়ে। ব্যস্ত লোকের সময় ঝুঁকি থাকে পনরো মিনিট ফাস্ট করে তাই রাখে। »
ঈদ মানে খুশি
আসাদ বিন হাফিজ ঈদ মানে খুশি এই কথা জানি আমি আর জানে পুষি। আর জানে হাম্বাটা খেতে চায় ভুসি। ঈদ মানে খুশি এই কথা জানে দাদু আর জানে লুসি আর জানে আদরের প্রিয় মৌটুসী। ঈদ মানে খুশি জানি তাই ক্ষমা করি অনেকের দোষ-ই রাগ করে মারি না তো কাউকেই ঘুসি। ঈদ মানে খুশি এক সাথে খেলি আর চকলেট চুষি কতকিছু খাই দাই ক্ষীর প্রাণতোষ-ই । ঈদ... »
ঈদ কি কেবল ঈদের দিনে
জয়নুল আবেদীন আজাদ নতুন জামায় ঈদ নাকি নেই, ঈদ যে আছে কোথায় ঈদ তবে কি রঙিন টুপি খুকুর চুমকি ফোঁটায়? চাঁদনী রাতে সবার সাথে ঈদ-আলাপের ধাঁধায় জবাব খুঁজে পায় না খোকন, ভাবনা শুধু কাঁদায়। ভোর সকালে খোকন সোনা মায়ের আঁচল টানে ঈদের ধাঁধার জবাবখানা মা-মনি কি জানে? আতর মাখো সুরমা লাগাও যাও চলে যাও মাঠে সেথায় পাবে জবাব তুমি ঈদ থাকে কোন্... »
আল মাহমুদের কবিতা : মাতৃছায়া
ঈদের দিনে জিদ ধরি না আর কানে আমার বাজে না সেই মায়ের অলঙ্কার। কেউ বলে না খাও পাতের ভেতর ঠাণ্ডা হলো কোর্মা ও পোলাও। কোথায় যেন মন চলে যায় মেঘের ওপর ভেসে দুয়ার ধরে দাঁড়িয়ে আছে মাতৃছায়া এসে। ছায়া কেবল ছায়া ছায়ার ভেতর বসত করে চিরকালের মায়া। মায়ার মোহে মুগ্ধ আমি মায়ায় ডুবে থাকি মায়ার ঘোরে বন্দী আমি নিজকে বেঁধে রাখি॥ ৬.৭.২০০৯ »
আবুল হোসেনের কবিতা : চিল
চিল, ওরে চিল, ডানায় কি তোর লাগেনাকো খিল? তুই সারা দিন রোদে রোদে ঘুরে মরবি কি শেষে পুড়ে? জানি তোর ভয় ডর নেই মোটে আযরাইলের ভাই তোর ঠোঁটে। নখে তোর তলোয়ার খাপ খোলা চোখ দুটো ঠিক আগুনের গোলা। তাই বলে তুই করবি জুলুম? মুরগি-মায়ের কেড়ে নিবি ঘুম? থাকবে ইঁদুর মরে পথে ঘাটে? আসবি না তুই এই তল্লাটে? তাক করে আছি আমি বন্দুক ভেঙে দেব তোর সীমারের বুক॥ ১৭.০৮.২০০৯ »